ব্রেকিং নিউস
তাড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

হোমসমগ্র বাংলাঢাকা তাড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, বৃহঃ, ৬ অক্টোবর ২২ Share ছবি: বার্তা বাজার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন করা হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২। “নির্ভুল জন্ম- মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গরব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, তাড়াইল- সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, সদর ইউনিয়নের উদ্যোক্তা মনিরুল হক মনির ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সচিব, উদ্যোক্তা ও স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ। মুকুট/বার্তাবাজার/এম আই